Ad
x

যমুনা লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী হলেন অজিত চন্দ্র আইচ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ২৪৫ বার পঠিত

যমুনা লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী হলেন অজিত চন্দ্র আইচ

চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বীমা খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব অজিত চন্দ্র আইচ। যমুনা লাইফের পরিচালনা পর্ষদের ৬১ তম সভায় তার এ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ ২৭ অক্টোবর থেকে তার এই নিয়োগ কার্যকর হচ্ছে। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

যমুনা লাইফের পরিচালনা পর্ষদ কোম্পানির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা ও গ্রাহক-শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে অজিত চন্দ্র আইচ বলেন, “যমুনা লাইফের বৃহৎ কর্মীবাহিনী ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমরা কোম্পানিকে আরও শক্তিশালী অবস্থানে নিতে চাই।” বর্তমান পরিস্থিতি থেকে কোম্পানির উত্তরণ ও কোম্পানি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের এক বিশাল কর্মী বাহিনী রয়েছে, যথাযথ নেতৃত্বের মাধ্যমে তাদেরকে কাজে লাগিয়ে এবং বীমা আইন ও আইডিআরএ’র নির্দেশনা মেনে কোম্পানির সার্বিক কর্মকাণ্ড এগিয়ে নেব।
এছাড়াও সারাদেশে নতুন সংগঠন সৃষ্টির মাধ্যমে ব্যবসা বৃদ্ধি এবং সংগঠন সম্প্রসারণ ও সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে যমুনা লাইফে শতভাগ ইআরপি বা ডিজিটাল সেবা চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

অর্থনীতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অজিত চন্দ্র আইচের বীমা খাতে দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি পূর্বে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাকালীন সিইও এবং পরবর্তীতে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে সোনালী লাইফ চতুর্থ প্রজন্মের প্রথম কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

 

 

Facebook Comments Box

Posted ০৫:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com