নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ জুন ২০২৪ প্রিন্ট ৮৪৯ বার পঠিত
যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পেলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার এস এম শামছুউদ্দীন।
রোববার (২ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খানের স্বাক্ষর করা এ সংক্রান্ত চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
উল্লেখ্য, মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে কামরুল হাসান খন্দকারের নিয়োগ নবায়নের জন্য করা রিভিউ আবেদনও না-মঞ্জুর করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার (২ জুন) শুনানি শেষে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
পরিচালনা পর্ষদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সিইও হিসেবে এস এম শামছুউদ্দীনকে নিয়োগের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি প্রেরণ করা হয়।
কামরুল হাসান খন্দকারের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি সাময়িকভাবে শূন্য হয়েছে। যমুনা লাইফ এর পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সিইও হিসেবে এস এম শামছুউদ্দীন নিয়োগ প্রদানে বোর্ড একমত পোষণ করেন। কোনো প্রকার আইনি ব্যত্যয় যাতে না ঘটে সে কারণে কোম্পানির চিফ মার্কেটিং অফিসার এস এম শামছুউদ্দীনকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সমতাকরণ ও বৈধতার প্রত্যয়নপত্র দাখিল না করায় গত ১৯ মার্চ কামরুল হাসানের নিয়োগ নবায়নের আবেদন না-মঞ্জুর করে আইডিআরএ।
কামরুল হাসানের রিভিউ আবেদন নাকোচ করার পর যমুনা লাইফের পরিচালনা পর্ষদ কোম্পানিটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. শামছুদ্দিনকে মুখ্য নির্বাহী পদে চলতি দায়িত্ব প্রদান করেছে। সেই সাথে কামরুল হাসানকে তার দায়-দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে।
Posted ০৮:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন