Ad
x

যমুনা লাইফ থেকে বিশ্বজিৎ কুমার মন্ডলকে অব্যাহতি

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   প্রিন্ট   ৫১৩ বার পঠিত

যমুনা লাইফ থেকে বিশ্বজিৎ কুমার মন্ডলকে অব্যাহতি

যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অব্যাহতি দিয়েছে কোম্পানিটি।

মঙ্গলবার তাকে অব্যাহতি দিয়ে যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, “২০২৪ সালের ২৮ আগস্ট ৫৪তম পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্তক্রমে আপনাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়, সেই সাথে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল।

কোম্পানির বৃহত্তর স্বার্থে অদ্য (জানুয়ারি ১৪, ২০২৫) থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ (চলতি দায়িত্ব) হতে আপনাকে অব্যহতি দেয়া হলো।”
যমুনা লাইফের চেয়ারম্যানের স্বাক্ষর করা ওই চিঠির অনুলিপি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বরাবরও পাঠানো হয়েছে।

যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান ব্যাংক বীমা অর্থনীতিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Facebook Comments Box

Posted ০৫:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com