|

Advertisement
×

রবি’র সঙ্গে গার্ডিয়ান লাইফের চুক্তি 

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ৩৮০ বার পঠিত

রবি’র সঙ্গে গার্ডিয়ান লাইফের চুক্তি 

বীমা সুরক্ষা প্রদানের লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবির সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে কর্পোরেট বীমা সুবিধা প্রদানকারী দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এই চুক্তির মাধ্যমে এখন থেকে রবি, রেডডট ডিজিটাল লিমিটেড, অ্যাকজেনটেক পিএলসি ও আর ভেঞ্চারসের কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফের গ্রুপ বীমা সুবিধার আওতায় আসবেন।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের ডিরেক্টর সৈয়দ আক্তার হাসান উদ্দিন; এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম; রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মারুফুল আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com