সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রাজধানীতে মৃদু ভূমিকম্প

বিবিএনিউজ.নেট

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৮৮৮ বার পঠিত

রাজধানীতে মৃদু ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরেই। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ মমিনুল হক এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে গাজীপুর-নরসিংদী এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।’

এদিকে রাজধানীর উঁচু ভবনগুলোতে অবস্থানকারীদের কাছে ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে। যারা নিচে ছিলেন তাদের অনেকেই কম্পন টের পাননি।

Facebook Comments Box
×

Posted ১২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com