|

Advertisement
×

রাজশাহীর পদ্মাপাড়ে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২   প্রিন্ট   ৫২১ বার পঠিত

রাজশাহীর পদ্মাপাড়ে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা

রাজশাহীর পদ্মাপাড়ে উন্নয়ন সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচি পালন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার (৮ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনে কোম্পানিটির সংগঠন-৮ এর রাজশাহী এজেন্সি অফিসের প্রায় অর্ধশত উন্নয়ন কর্মী অংশ নেন।

জেনিথ ইসলামী লাইফের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মো. সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র জিএম (উন্নয়ন) মুহাম্মদ কামরুল ইসলাম, জিএম (উন্নয়ন) মো. আবদুল মজিদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আবদুর রহমান মাজদার, মো. সারোয়ার হোসেন, মো. সালাহউদ্দিন, মো. সাদমান সাজিদ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম নুরুজ্জামান সকলকে সততা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহবান জানান। একইসাথে মার্চ-২০২২ মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com