|

Advertisement
×

রাশিয়ার তিন বাহিনীর আকস্মিক সামরিক মহড়া

শনিবার, ১৮ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৪৪ বার পঠিত

রাশিয়ার তিন বাহিনীর আকস্মিক সামরিক মহড়া

কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই রাশিয়ার তিন বাহিনীর সদস্যরা আকস্মিক সামরিক মহড়ায় অংশ নিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়ার পর পরই ওই মহড়া শুরু হয়েছে।

নিজ দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের যুদ্ধ করার সক্ষমতা যাচাই করে দেখার জন্য পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে শুক্রবার এ মহড়া চালানোর নির্দেশ দেন পুতিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনা সদস্যরা অংশগ্রহণ করেছেন।

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তরাঞ্চলীয় নৌবহর এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সামরিক মহড়া চালিয়েছে এবং রাশিয়া নিশ্চিতভাবে এর উপযুক্ত জবাব দেবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com