|

Advertisement
×

রিপাবলিক ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ২৫ মে ২০২১   প্রিন্ট   ৬৫০ বার পঠিত

রিপাবলিক ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। একই সঙ্গে কোম্পানিটি ৩১ মার্চ ২০২১ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার (২৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ১ টাকা ৮৯ পয়সা ছিল।
আগামী ২৭ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জুন।

্এদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৭৮ পয়সা।

Facebook Comments Box

Posted ০৭:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com