|

Advertisement
×

রূপালী লাইফের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ২৩ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৮৩ বার পঠিত

রূপালী লাইফের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম আয় বেড়েছে ৫৫ লাখ ১০ হাজার টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।

আগের বছর একই সময় ছিল ৭ কোটি ৬ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪৮৪ কোটি ২ লাখ টাকা।

এদিকে বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২১)কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ১ কোটি ৭৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।

আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ৭ কোটি ২৯ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪৮৩ কোটি ৭৩ লাখ টাকার।

এদিকে, এ কোম্পানির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) প্রিমিয়াম আয় করেছে ১ কোটি ২২ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৩৩ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com