নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ অক্টোবর ২০২৫ প্রিন্ট ১৫০ বার পঠিত
রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০১ সালের ২০ অক্টোবর তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি সন্দ্বীপের সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ কমার্স ব্যাংকসহ বহু আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
তার কর্মময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্যোগে আজ বাদ জোহর বিশেষ স্মরণসভা, কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
Posted ০১:২২ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com