নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট ৩৯৭ বার পঠিত
নন-লাইফ ইন্সুরেন্স খাতে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মেজবান’ আয়োজন করেছে প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে এ মেজবান অনুষ্ঠিত হয়।
মেজবানে কোম্পানির চেয়ারম্যান মো. মমিন আলীর আমন্ত্রণে কোম্পানির পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, বীমা গ্রাহক ও ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জাহিদ অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান। আগত অতিথিরা কোম্পানির এ ধরনের মনোমুগ্ধকর ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
প্রসঙ্গত, আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের রেটিংস অনুযায়ী, প্রভাতী ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
Posted ০৩:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com