নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২০ প্রিন্ট ৮১২ বার পঠিত
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ নগদ দেবে। মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ২৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৪৯ পয়সা।
কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ সেপ্টেম্বর, সোমবার, বিকাল ৪ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ আগস্ট।
Posted ০৯:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com