|

Advertisement
×
দ্বিতীয় প্রান্তিকে জীবন বীমা খাত

লাইফ ফান্ড ৩৬ হাজার ৬৪৮ কোটি টাকা

বুধবার, ২২ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ৪২৪ বার পঠিত

লাইফ ফান্ড ৩৬ হাজার ৬৪৮ কোটি টাকা

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের জীবন বীমা খাতের কোম্পানিগুলোর মোট লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৪৮ কোটি ৬৯ লাখ টাকা। খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩৪ টি কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই তথ্য জানিয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জীবন বীমা খাতের কোম্পানিগুলোর এই তহবিল ছিল ৩৫ হাজার ৯৫৭ কোটি ৭৩ লক্ষ টাকা (অনিরীক্ষিত)। ২০২৩ সালে জীবন বীমা খাতের কোম্পানিগুলোর মোট লাইফ ফান্ড ছিল ৩৫ হাজার ৫৪২ কোটি টাকা (অনিরীক্ষিত), ২০২২ সালে যা ছিল ৩৪ হাজার ৬৩৯ কোটি টাকা।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৫ টি কোম্পানির লাইফ ফান্ড বা জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৪৮ কোটি ৬৯ লাখ টাকা। এরমধ্যে আকিজ তাকফুল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২৫ কোটি ৮৪ লাখ টাকা, আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২৬৫ কোটি টাকা ৫০ লাখ টাকা, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪৫ কোটি ৯৪ লাখ টাকা, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২৬ কোটি ২০ লাখ টাকা, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯১ লাখ টাকা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭০ কোটি ৭৮ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪০৪৩ কোটি ২৫ লাখ টাকা, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪৫১ কোটি ১৮ লাখ টাকা, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭৪০ কোটি ৯৯ লাখ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫৪ কোটি ৯৭ লাখ টাকা, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬২ লাখ টাকা, জীবন বীমা কর্পোরেশনের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২৯৭২ কোটি ৭০ লাখ টাকা, এলআইসি বাংলাদেশের বিনিয়োগ দাঁড়িয়েছে ৪০ কোটি ৪১ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫৩৩ কোটি ৭৫ লাখ টাকা, মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৯৯ কোটি ১৩ লাখ টাকা, মেটলাইফ বাংলাদেশের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৬ হাজার ৯১ কোটি ৭১ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৮ কোটি ১২ লাখ টাকা, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকা, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩০৮ কোটি টাকা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫৭২ কোটি ২২ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬৯৭ কোটি ৬৩ লাখ টাকা, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬৫৪ কোটি ১২ লাখ টাকা, লাইফ ফান্ডের তথ্য দেয়নি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২৬ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৪৮০ কোটি ৪০ লাখ টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৬৬৭ কোটি ৩৭ লাখ টাকা, শান্তা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৯ কোটি ৩৬ লাখ টাকা, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৮৮৪ কোটি ৮০ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫০ কোটি ২০ লাখ টাকা, স্বদেশ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫ কোটি ১১ লাখ টাকা, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩৯ কোটি ৬৭ লাখ টাকা, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২৭ কোটি ২৬ লাখ টাকা। তবে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করেনি আইডিআরএ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com