|

Advertisement
×

লুজার তালিকায় বীমা কোম্পানির প্রাধান্য

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৯১ বার পঠিত

লুজার তালিকায় বীমা কোম্পানির প্রাধান্য

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএসইর টপটেন লুজারে বীমা খাতের কোম্পানিগুলো আধিপত্য দেখা গেছে। অর্থাৎ আজ টপটেন লুজারের ১০টির মধ্যে ৯টি বা ৯০ শতাংশ কোম্পানিই বীমা খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে টপটেন লুজার তালিকার প্রথমেই উঠে আসে প্রভাতী ইন্স্যুরেন্স। রবিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ৫২ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪৬.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.২০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রভাতী ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

আজ ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের ৯.৬২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯.৬১ শতাংশ অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৫৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮.৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.৪৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৮.৩৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.৬৯ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.১৬ শতাংশ কমে টপটেন লুজার তালিকায় উঠে আসে।

এছাড়া ডিএসইতে শ্যামপুর সুগারের শেয়ার দর ৯.০৭ শতাংশ কমে টপটেন লুজার তালিকায় উঠে আসে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫০ অপরাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com