নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪৮৭ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ৩৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার কোম্পানিটি মোট ৭৪ লাখ ৬ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৭৮ লাখ ৯৫ হাজার ৯৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৭২ লাখ টাকা।
বেক্সিমকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ২৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফিন্যান্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ০৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com