|

Advertisement
×

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

রবিবার, ১৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৫৩১ বার পঠিত

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার কোম্পানিটি মোট ১৭ লাখ ৪২ হাজার ২১০টি শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৫ লাখ ৩২ হাজার ১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ২৩ লাখ টাকা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৮ লাখ ৮৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাইনিয়র ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ইন্দো-বাংলা ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল, গ্রামীণফোন, বিকন ফার্মা ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:০১ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com