Ad
x
সেকেন্ডারি মার্কেট

লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ও কর্ম-পরিকল্পনা অনুমোদন

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৩৬ বার পঠিত

লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ও কর্ম-পরিকল্পনা অনুমোদন

সেকেন্ডারি মার্কেটে লেনদেনে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দক্ষতার সহিত সার্ভিলেন্স কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে একটি কর্ম-পরিকল্পনা অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএসইসির ৭৩৫তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সার্ভিলেন্স কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে কর্ম-পরিকল্পনা অনুমোদন ছাড়াও আজকের সভায় শেয়ারবাজারের বিভিন্ন কার্যক্রমের উপর গোপনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সার্ভিলেন্স বিভাগের নাম পরিবর্তন করে ‘মার্কেট সার্ভিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স’ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com