Ad
x

শতভাগ বীমা দাবি নিষ্পত্তির নির্দেশ আইডিআরএ’র

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৪১৬ বার পঠিত

শতভাগ বীমা দাবি নিষ্পত্তির নির্দেশ আইডিআরএ’র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে শতভাগ বীমা দাবি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । দেশের সরকারি বেসরকারি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মোতাবেক বীমা প্রতিষ্ঠান

গুলো থেকে প্রাপ্ত দ্বিতীয় ত্রৈমাসিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) তথ্য পর্যালোচনায় দেখা যায়- লাইফ বীমা খাতে দাবি নিষ্পত্তির হার মাত্র ৭০.৬১ শতাংশ এবং নন-লাইফ খাতে বীমা দাবি নিষ্পত্তির হার ৩৮.৪৭ শতাংশ, যা মোটেও কাম্য নয়।

আইডিআরএ বলছে, বীমা দাবি নিষ্পত্তির হার শতভাগ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে। এ কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা ও পরামর্শ মোতাবেক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সকল বীমা কোম্পানি ও করপোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে।

কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) কর্মকর্তা নাজিয়া শিরিন স্বাক্ষরিত ওই চিঠিতে আরো বলা হয়, জাতীয় বীমা দিবস ২০২২ এর পূর্বে সকল কোম্পানি ও করপোরেশনের বীমা দাবিসমূহ শতভাগ নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Facebook Comments Box

Posted ০৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com