অনলাইন ডেস্ক
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৩৭৯ বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ কবির হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতি, জালিয়াতি ও অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর অংশ হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে তার নামে যে কোনো ধরনের বীমা, বিনিয়োগ ও শেয়ার থাকলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য ও রেকর্ডপত্র দুদকের কাছে সরবরাহ করার অনুরোধ জানিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপকক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে চিঠি দেয়া হয়েছে। অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মোঃ মনোয়ারুল ইসলাম সম্প্রতি এই চিঠি পাঠিয়েছেন। শেখ কবির হোসেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান।
দুদকের চিঠিতে বলা হয়েছে, এতদ্বারা জানানো যাচ্ছে যে, নিম্নবর্ণিত অভিযোগ বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য নিম্নস্বাক্ষরকারীকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ: শেখ কবির হোসেন, সাবেক চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ ও সোনার বাংলা ইন্সুরেন্স লিঃ, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে কোটি কোটি টাকা অবৈধভাবে আত্মসাত, জালিয়াতি ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত রেকর্ডপত্র/কাগজপত্র সংগ্রহ করে পর্যালোচনা করা প্রয়োজন।
অতএব, আগামী ৩১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ১৪.০০ টার মধ্যে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের নামে কোন ইন্সুরেন্স কোম্পানিতে যে কোন ধরনের বীমা/বিনিয়োগ/শেয়ার থাকলে বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র/কাগজপত্রের সত্যায়িত ফটোকপি নিঃস্বাক্ষরকারীর নিকট দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (৫ম তলা), সেগুনবাগিচা, ঢাকায় সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিতে সবিনয় অনুরোধ করা হলো।’
ওই চিঠির প্রেক্ষিতে সকল বীমা কোম্পানি ও কর্পোরেশনের সিইও ও এমডির কাছে এ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশনা দিয়ে গত ১০ সেপ্টেম্বর চিঠি পাঠিয়েছে আইডিআরএ।
Posted ০৭:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com