Ad
x

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন ১০ কোম্পানির

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৩২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর -০৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, ইফাদ অটোস, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, ইসলামী ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল এবং আইসিবি সোনালী ওয়ান।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৮৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ২৭ কোটি ৫৯ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬১ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২২৫ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ এডিএন টেলিকমের ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১০৩ টাকা ৯০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ইফাদ অটোসের ৭ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা, বিডি ফাইন্যান্সের ৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা, বেক্সিমকোর ৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা, ইসলামী ইন্স্যুরেন্সের ৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকা এবং আইসিবি সোনালী ওয়ানের ১ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৫:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com