অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ প্রিন্ট ২২১ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৬ সেপ্টেম্বর-০৩ অক্টোবর) দেশের শেয়ারবাজার থেকে সাড়ে ১৩ হাজার কোটি টাকার পুঁজি গায়েব হয়েছে। অর্থাৎ আলোচ সপ্তাহে বিনিয়োগকারীরা ১৩ হাজার ৫৫০ কোটি ৬৭ লাখ টাকা বা ১.৯৭ শতাংশ পুঁজি হারিয়েছে। একই সঙ্গে কমেছে সব রকম সূচক ও টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়া, কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭৬.৫৫ পয়েন্ট বা ৩.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬২.৫৮ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪০.৬৭ পয়েন্ট বা ৩.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২২১.২৭ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ৭৪.০৮ পয়েন্ট বা ৩.৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০.৮৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৫৮.৩৩ পয়েন্ট বা ৪.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২.৯৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৫৭টি, কমেছে ৩৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৮টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার শেয়ার ৬ লাখ ৫৮ হাজার ৮০১বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ ৩০ হজাার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৯৬ কোটি ৫৪ লাখ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ২৬৫ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টাকা বা ৩৭.২৫ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬২১ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৫৫০ কোটি ৬৭ লাখ টাকা বা ১.৯৭ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২১.৪৪ পয়েন্ট বা ৩.৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭১.৭৭ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২৯৬.২৯ পয়েন্ট বা ৩.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ২৭৫.০৩ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৩৫.১১ পয়েন্ট বা ২.৯৪ শতাংশ এবং সিএসআই সূচক ৩৪.৯৮ পয়েন্ট বা ৩.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৫৮.৫০ পয়েন্টে এবং ৯৯১.৪২ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ৩৬৫.৭৯২২ পয়েন্ট বা ২.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫৭.৩৪ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৫২টি, কমেছে ২৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৮৫ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭২ কোটি ৬০ লাখ ২২ হাজার ৭৩৮ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩১ কোটি ৪৬ লাখ ২৯ হাজার ৬৫৩ টাকা বা ৪৩.৩৩ শতাংশ।
Posted ০৫:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com