নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১১ জুলাই ২০২১ প্রিন্ট ৫২৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি। কোম্পানিগুলো হলো-পাইওনিয়ার ইন্সুরেন্স, সামিট এলায়েন্স পোর্ট, ফাইন ফুডস, ন্যাশনাল ব্যাংক, পূরবী জেনারেল ইন্সুরেন্স,ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও ঢাকা ডায়িং লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
পাইওনিয়ার ইন্সুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৩ পয়সা।
সামিট এলায়েন্স পোর্ট: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৭ পয়সা। নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩৬ পয়সা।
ফাইন ফুডস: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬০ পয়সা। নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪৪ পয়সা।
ন্যাশনাল ব্যাংক: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩০ পয়সা।
পূরবী জেনারেল ইন্সুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২৫ পয়সা।
ওরিয়ন ইনফিউশন: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২৪ পয়সা। নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা।আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৮ পয়সা।
ওরিয়ন ফার্মা: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬১ পয়সা। নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৮ পয়সা।আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৭৫ পয়সা।
ঢাকা ডায়িং: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ৪ পয়সা। নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩ পয়সা।
Posted ০১:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com