Ad
x

‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দেখাল উ. কোরিয়া

শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৭৩ বার পঠিত

‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দেখাল উ. কোরিয়া

নতুন ধরনের সাবমেরিনচালিত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) উন্মোচন করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এটাকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ হিসেবে বর্ণনা করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসের পিয়ংইয়ংয়ে রীতিমাফিক প্যারেড হয়। প্যারেডে অভিবাদন নেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সেনা-প্যারেডে ট্যাঙ্ক, রকেট লঞ্চারসহ নানা ধরনের যুদ্ধ অস্ত্র ছিল। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল এই ক্ষেপণাস্ত্র।

বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ার কাছে ছোট পাল্লার এই ব্যালেস্টিক মিসাইল আগে থেকেই ছিল। এবার সেটাই উন্নত করে সাবমেরিন থেকে ছোড়ার ব্যবস্থা করা হয়েছে।

Kim.jpg

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ওই প্যারেডে সাদা-কালো অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছিল। মিসাইলিটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়। তার নাম পুকগুকসং-৫। গত অক্টোবরে একটি প্যারেডে পুকগুকসং-৪ দেখানো হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, সেটাকেই উন্নত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞ মাইকেল ডুইটসম্যান বলছেন, নতুন ক্ষেপণাস্ত্র আগেরটার তুলনায় আকারে বড়। পানির নিচে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের ধারণা, তারা এখন নতুন সাবমেরিনও তৈরি করছে।

গেল বছরের অক্টোবরের প্যারেডে ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল বা আইসিবিএম দেখানো হয়েছিল। সেটা এবারের প্যারেডে ছিল না।

Facebook Comments Box

Posted ০৬:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com