মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন পুনরায় নির্বাচিত রেহানা রহমান

রবিবার, ০২ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৩৮৩ বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন পুনরায় নির্বাচিত রেহানা রহমান

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মিসেস রেহানা রহমান। ২৯ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৭৭তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় ব্যাংকের ভাইস চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়।

মিসেস রেহানা রহমান বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা। তিনি বেঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিসেস রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যাংকের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার এই বিশাল অর্জনসমূহ বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা।

মিসেস রেহানা রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য (আজীবন) এবং সাবেক চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি। তিনি গুলশান ক্লাব, বনানী ক্লাব, বোট ক্লাব, পূর্বাচল ক্লাব, বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন।

মিসেস রেহানা রহমান খুলনার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে বি.এ. (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তার পিতা প্রয়াত আব্দুল ওয়াজেদ খান চৌধুরী ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী প্রয়াত এম. মশিউর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য, মিসেস রেহানা রহমান ২০০৮ সালে বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়েছেন।

 

Facebook Comments Box

Posted ০৭:১০ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com