|

Advertisement
×

সাউথইস্ট ব্যাংকের বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স অনুষ্ঠিত

সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ৪০৯ বার পঠিত

সাউথইস্ট ব্যাংকের বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন সম্পর্কিত ‘বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৪’ সম্প্রতি অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ; পরিচালনা পর্ষদের পরিচালকম মনিরুজ্জামান খান (প্রতিনিধি পরিচালক বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড), পরিচালনা পর্ষদের সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক এশিয়া ইন্সুরেন্স লিমিটেড), স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ সাজেদুল করিম এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা প্রধানবৃন্দ, সকল উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সম্মেলনে ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের জন্য সার্বিক কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করেন। কনফারেন্সে গত বছরের ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক সফল উদ্যোগ এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদের সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ০৪:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com