বিজ্ঞপ্তি
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৫১৮ বার পঠিত
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি কর্তৃক আয়োজিত একুশ দিনব্যাপী ‘Fundamental Course for Assistant Manager & Junior Officers of Sadharan Bima Corporation’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হারুন-অর-রশিদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক এস. এম. ইব্রাহিম হোসাইন, ACII. প্রশিক্ষণ কোর্সে সাধারণ বীমা কর্পোরেশনের ১২০ জন নবনিযুক্ত জুনিয়র অফিসার ও সহকারী ম্যানেজার অংশগ্রহণ করেন।
Posted ০৩:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com