Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে রবি

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৬৯ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে রবি

বিদায়ী সপ্তাহেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষ স্থানে অবস্থান করছে রবি আজিয়াটা।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে রবি আজিয়াটার শেয়ার দর ছিল ৪৭.৬০ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৭০.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২২.৫০ টাকা বা ৪৭.২৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রবি আজিয়াটা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৩৩.২৩ শতাংশ, লাফার্জহোলসিমের ২৬.৬২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৪.৬৯ শতাংশ< বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ২২.৩৫ শতাংশ, সামিট পাওয়ারের ২২.০৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২১.০৯ শতাংশ, বিএসআরএম স্টিলের ২০.৪৯ শতাংশ, এপোলো ইস্পাতের ১৮.৬৭ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার দর ১৮.৪৫ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০২:২২ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com