নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৪৭৭ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনে সাধারণ বিমা খাতের অবদান ২৫.৬ শতাংশ। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ফার্মা খাতে ১৫.৮ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ১২.৪ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১০.৫ শতাংশ, ব্যাংক খাতে ৬.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৮ শতাশ, সিমেন্ট, মিউচ্যুয়াল ফান্ড ও বস্ত্র খাতে ৩.৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৭ শতাংশ, খাদ্য খাতে ২.৫ শতাংশ, আর্থিক খাতে ২.১ শতাংশ, ট্যানারি খাতে ২ শতাংশ, সিরামিক খাতে ১.৭ শতাংশ, আইটি খাতে ১.৫ শতাংশ, জীবন বিমা খাতে ১.১ শতাংশ, কাগজ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ, সেবা খাতে দশমিক ৪ শতাংশ ও ভ্রমণ খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।
Posted ০৪:২০ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com