|

Advertisement
×

সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মঙ্গলবার, ২৮ মে ২০২৪   প্রিন্ট   ২৮৩ বার পঠিত

সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ঢাকা লেডিস ক্লাবের প্রাক্তন সভাপতি কিংবদন্তী নারীনেত্রী বেগম ফওজিয়া সামাদ কর্তৃক প্রতিষ্ঠিত কুসুমকলি স্কুলের দরিদ্র ও মেধাবী ৫০ শিক্ষার্থীকে সম্প্রতি এককালীণ শিক্ষা বৃত্তি প্রদান করেছে সামাদ ফওজিয়া ফাউন্ডেশন।

ফওজিয়া সামাদ সেন্ট্রাল হলে ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন সামাদ ফওজিয়া-ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন সাবরিনা সামাদ।

অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সভাপতি গুলশান আনোয়ারা হক, মাহবুবা কবির রুমঝুম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর শবনম সুলতানা এবং সাধারণ সম্পাদক মনোয়ারা তাহির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com