বিবিএনিউজ.নেট
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ প্রিন্ট ৫৪১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংখাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংকের ৩০০ কোটি টাকার সম্পূর্ণ রিডেম্বল নন-কনভার্টেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৭২০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, তিন বছর মেয়াদি এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, সম্পূর্ণ রিডেম্বল, আনসিকিউরড, আনলিস্টেড এবং জিরো কুপন বন্ড।
বন্ডটি তিন বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে সিটি ব্যাংক মূলধন ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ডটির ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড কাজ করছে।
Posted ১২:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com