Ad
x

সিটি ব্যাংক ও ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের মধ্যে চুক্তি

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৫৮ বার পঠিত

সিটি ব্যাংক ও ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের মধ্যে চুক্তি

সিটি ব্যাংক ও ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে ডিজিটাল হেল্থকেয়ার সলিউশনসের মোবাইল এবং ডিজিটাল স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সব সেবা ‘টনিক’ এখন সিটি এজেন্ট ব্যাংকের আউটলেটে পাওয়া যাবে।

বুধবার সিটি ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন এবং ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও মো. সাজিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মো. জাফরুল হাসান, ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস সিসিও অ্যান্ড্রু স্মিথসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com