বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৬৪৬ বার পঠিত
সিটি ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাসের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বুধবার ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সিটি ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাসের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এর মুখ্য উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা। মুন্সিগঞ্জে ঢালি’স আম্বার নিবাসে এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আম্বার নিবাসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ঢালি এবং সিটি ব্যাংকের হেড অফ রিটেইল বিজনেস মো. অরূপ হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com