বিবিএনিউজ.নেট
সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ প্রিন্ট ৫৮৭ বার পঠিত
সিটি ব্যাংক ও রাগাদি টেক্সটাইল লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটির মুখ্য উদ্দেশ্য হল এমপস্নয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এবং রাগাদি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক লুইস রামিরো গার্সিয়া ইনসুয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিটি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ অরুপ হায়দার এবং রাগাদি টেক্সটাইলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
Posted ০৪:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com