মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সুইজারল্যান্ডে দুই দিনব্যাপী রোড শো শুরু

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৩৭ বার পঠিত

সুইজারল্যান্ডে দুই দিনব্যাপী রোড শো শুরু

দেশের শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শিরোনামে সুইজারল্যান্ডে দুইদিন ব্যাপী ‘রোড শো’ আজ (২০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তারই অংশ হিসেবে এই রোড শো’র আয়োজন।

প্রথম দিন সুইজারল্যান্ডের জুরিখে স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় (বাংলাদেশ সময়: দুপুর ১.৩০ টা) রোড শো এর কার্যক্রম শুরু হয়ে তা শেষ হবে দুপুর ১ টা (বাংলাদেশ সময়: বিকেল ৫ টা)। ২২ সেপ্টেম্বর রোড শো হবে জেনেভায়।

রোড শো’তে সুইজারল্যান্ডে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের কাছে বাংলাদেশের শেয়ারবাজারসহ সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এবারের আয়োজনে দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে কিছু বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রবাসীরা কীভাবে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করবে সেই কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে। দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করা হয়েছে। এর আগে দুবাই ও যুক্তরাষ্ট্রে ‘রোড শো’ আয়োজন করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ১২:১৫ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com