বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

রবিবার, ০৪ মে ২০২৫   প্রিন্ট   ১৮১ বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ ০৪ মে’২৫ সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিলে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুর সোয়া ১টার পর সূচকের একটানা উত্থান ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৭ শতাংশ বা ৩৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫৬.২৫ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০০.৩৮ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১১.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৪.০১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯০ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৩.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৮ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৪৭৮ টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ২৪৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ১৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৪ হাজার ৯১৭.৯১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ০৯৪.১৭ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮২২.৮৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৫৮ টির, কমেছে ১৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪০ শতাংশ শেয়ারের দর বেছিল।

এদিন ডিএসইতে ১৩ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৮০ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৩৭৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৬৩ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭২ কোটি ৬৯ লাখ ৭১ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০০৫ শতাংশ বা ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮০৫.৩৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৫৮৬ টাকা।

 

Facebook Comments Box

Posted ০৬:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com