বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩   প্রিন্ট   ২৬৮ বার পঠিত

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আজ ২০ জুলাই সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৫.৬০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৩.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৬.৭৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২২ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ২৫৫টি শেয়ার ২ লাখ ০৪ হাজার ৫৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ০২ লাখ ০৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ জুলাই ডিএসইতে ২২ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৭৮৮টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ১৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৭ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৮৪.৩৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৭৮৯ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ৮৬৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৫ লাখ ০৫ হাজার ৯২৫ টাকা।

 

Facebook Comments Box

Posted ০৩:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com