বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক বাড়লেও কমেছে লেনদেন

বিবিএ নিউজ.নেট

সোমবার, ২৮ জুন ২০২১   প্রিন্ট   ৩৪৪ বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজারে অস্বাভাবিক পতনের পর গতকাল সোমবার (২৮ জুন) উত্থানে ফিরেছে বাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিটি সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবস থেকে চারশত কোটি টাকা কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ২৬.৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ২৯৪.৮০ পয়েন্টে এবং দুই হাজার ১৭৬.৬৪ পয়েন্টে।

গতকাল ডিএসইতে ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১১ কোটি ৬৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩১টির বা ৬২.১০ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৮টির বা ২৯.০৩ শতাংশের এবং ৩৩টির বা ৮.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৪৩৯.৭৬ পয়েন্টে।

সিএসইতে গতকাল ৩১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টির দর বেড়েছে, কমেছে ১০৮টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৫:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com