|

Advertisement
×

সূচক বাড়লেও কমেছে লেনদেন

বুধবার, ২৮ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৪৩ বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

আগের দুই কার্যদিবস পতন হলেও বুধবার (২৮ জুলাই) উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

আজ ডিএসইএক্স সূচকটি ৩৭.৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১৭.১৯ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩৯৬.৪১ পয়েন্টে এবং দুই হাজার ৩২৩.৪৮ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০১ কোটি ৯২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৮টির বা ৫৮.১৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১২২টির বা ৩২.৫৩ শতাংশের এবং ৩৫টির বা ৯.৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২১.৭০ পয়েন্টে।

সিএসইতে আজ ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির দর বেড়েছে, কমেছে ১০৩টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com