|

Advertisement
×

সেনাকর্মীর হাত ধরে জনসমক্ষে মেলানিয়া

শনিবার, ১৪ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬৪ বার পঠিত

সেনাকর্মীর হাত ধরে জনসমক্ষে মেলানিয়া

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হতে পারে বলে জোর গুজব চলছে সর্বত্র। এর মধ্যেই গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বয়স্কদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন দিবসে মেলানিয়া ট্রাম্পকে দেখা গেল সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা না করে এক সেনাকর্মীর হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন।

তাদের থেকে বেশ কিছুটা দূরে একা দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন হারার পর ওই দিনই প্রথম জনসমক্ষে দেখা গিয়েছিল ট্রাম্প দম্পতিকে। কয়েকদিন আগেই কোভিড থেকে সেরে ওঠা ট্রাম্প বা মেলানিয়া দুইজনের কারও মুখেই অবশ্য মাস্ক ছিল না। তবে ইভাঙ্কা ট্রাম্প নিজের মুখ ঢেকেই রেখেছিলেন। তবে মাইক পেন্সের স্ত্রীও তার থেকে দূরে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেটি রীতি মেনেই তিনি করেছিলেন বলে অনুমান সবার।

কারণ মেলানিয়া স্বামীর থেকে শুধু দূরে দাঁড়িয়েই ছিলেন না, জনসমক্ষে হাত ধরেছিলেন এক সেনাকর্মীর। ওই সেনাকর্মীর পরিচয় এখনও জানা যায়নি। মেলানিয়ার মুখে মাস্ক না থাকলেও সেনাকর্মী মাস্ক পরেই ছিলেন। যতক্ষণ অনুষ্ঠান চলেছিল, মেলানিয়া ওই সেনাকর্মীর হাত ধরেই দাঁড়িয়েছিলেন। যা স্বভাবতই প্রশ্ন তুলে দিয়েছে ট্রাম্প-মেলানিয়ার বিবাহবিচ্ছেদ কি তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১০ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com