অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ৭৪৭ বার পঠিত
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষার লক্ষ্যে সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও ব্র্যাকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ার কনভেনশন হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনা ইস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মেজর জেনারেল মো: হাবিবুল্লাহ, পিএসসি; ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অবঃ) এবং ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির উদ্দশ্যে হল সেনা ইস্যুরেন্স পিএলসি ও ব্র্যাকের মধ্যে যৌথভাবে একটি অগ্নি বীমা পরিকল্প চালু করা। এই চুক্তির মাধ্যমে ব্র্যাকের ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জন্য একাধিক উদ্ভাবনী বীমা পণ্য চালু করা হয়েছে, যার মাধ্যমে অগ্নিকান্ড এবং বজ্রপাতের দ্বারা বীমাকৃত সম্পত্তির সরাসরি ক্ষতি বা এর ফলে আর্থিক ক্ষতির পরিমাপ করা সম্ভব হবে । এই চুক্তির অধীনে সেনা ইস্যুরেন্স পিএলসি বীমাকৃতকে ক্ষতি পূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয়।
এই চুক্তির মাধ্যমে ব্র্যাক তার ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিশ্চিত করতে পারবে। এই বীমা পরিকল্প প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী তৈরি করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে।
সেনা ইস্যুরেন্স পিএলসি সেনা কল্যাণ সংস্থার একটি অঙ্গ সংগঠন হিসেবে ১১ বছর সুনামের সঙ্গে সাধারণ বীমাখাতে ব্যবসা পরিচালনা করে আসছে। ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনেও অনেকখানি সফল হয়েছে।
Posted ০৫:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com