শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন এমডি শাফিউজ্জামান

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৩১ মার্চ ২০২৫   প্রিন্ট   ৩৭০ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন এমডি শাফিউজ্জামান

বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত হওয়া বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শাফিউজ্জামান।

বৃহস্পতিবার (২৭ মার্চ) তিনি ব্যাংকে যোগদান করেছেন। ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শাফিউজ্জামান ব্যাংক এশিয়ায় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে ৩১ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ শাফিউজ্জামান ১৪ বছর তিনি ঢাকার বিভিন্ন শাখার প্রধান এবং ১০ বছর প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতের আধুনিকীকরণ ও সৃজনশীল সেবাপণ্য উদ্ভাবনে অনন্য ভূমিকা রেখেছেন এবং তার গতিশীল নেতৃত্ব ব্যাংকিং খাতে প্রশংসিত হয়েছে।

শাফিউজ্জামান ১৯৯৪ সালে তার পেশাগত জীবন শুরু করেন ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে (বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড) এক্সিকিউটিভ হিসেবে। এরপর তিনি ওয়ান ব্যাংক পিএলসি-তে ১৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং গতিশীল নেতৃত্ব, মার্কেটিং, ঝুঁকি ব্যবস্থাপনা, অ্যাসেট ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক অপারেশনে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।

Facebook Comments Box
×

Posted ০৯:২১ অপরাহ্ণ | সোমবার, ৩১ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com