নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ প্রিন্ট ২৫৪ বার পঠিত
বীমা খাতের দীর্ঘদিনের চ্যালেঞ্জ, নীতি-সংস্কার ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আইডিআরএ আয়োজিত মতবিনিময় সভায় খোলামেলা ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সভার আয়োজন করে।
সভায় দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। সভায় বীমা খাতের টেকসই উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পখাতের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা, কার্যকর সমন্বয় ও ধারাবাহিক সংলাপ জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।
সভায় অংশ নেয়া একাধিক সূত্র জানায়, বীমা কোম্পানির চেয়ারম্যানরা বীমা আইনে সংশোধনী, কমিশন বাতিল, দাবি পরিশোধ, আইন পরিপালন এবং তহবিল আত্মসাতসহ বীমা খাতের বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা তুলে ধরেন। তারা বলেন, বীমা আইন সংশোধনের পর যেন পুনরায় দ্রুত সংশোধনের প্রয়োজন না হয়—এমন একটি কার্যকর ও পরিপালনযোগ্য আইন প্রণয়ন জরুরি।
আইডিআরএ’র পক্ষ থেকেও আলোচিত বেশিরভাগ প্রস্তাবে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করা হয়। কমিশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত যেন স্থায়ীভাবে কার্যকর থাকে-এ বিষয়ে শক্ত অবস্থান বজায় রাখার পক্ষে মত দেন অংশগ্রহণকারীরা।
সভায় গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাবসহ বীমা খাতের নানা দিক নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়। আইডিআরএর পক্ষ থেকেও বেশিরভাগ প্রস্তাবে নীতিগতভাবে একমত পোষণ করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা জানান, বীমা খাতের বহুমাত্রিক সমস্যার বিষয়ে যেভাবে সবাই স্বচ্ছ ও কাঠামোগত আলোচনা করেছেন তা ইতিবাচক এবং ভবিষ্যতে এই ধরনের সংলাপ নীতিনির্ধারণে বাস্তবসম্মত পথ দেখাবে।
Posted ০৬:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com