অনলাইন ডেস্ক
রবিবার, ০২ নভেম্বর ২০২৫ প্রিন্ট ৩৩২ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি।
তথ্য অনুযায়ী, সম্প্রতি কমিশন থেকে এক চিঠির মাধ্যমে ব্যাংকটিকে জানানো হয়েছে, তাদের প্রাইভেট প্লেসমেন্টের মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডটির প্রস্তাব বাতিল করা হয়েছে।
এর আগে গত ২৯ জুন ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানিয়েছে, তাদের পর্ষদ ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পঞ্চম মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।
আনসিকিউরড, নন-কনর্ভাটিবল এবং ফুললি রিডেমেবল বৈশিষ্ট্যের এই বন্ডটি ইস্যু করে তাদের ব্যাসেল-৩ মানদণ্ডের অধীনে থাকা টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করতে চেয়েছিল ব্যাংকটি। যার সুদহার ফ্লোটিং (ভাসমান) এবং নিয়ন্ত্রক সংস্থা নির্দেশনা অনুযায়ী নির্ধারণের কথা জানানো হয়েছিল তখন। আর এই বন্ডের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছিল ৭ বছর।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com