নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ প্রিন্ট ৪৪৬ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২ আগস্ট, সোমবার ও ৩ আগস্ট মঙ্গলবার স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৫ আগস্ট এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সমাপ্ত ২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং চলতি ২০২১ অর্থবছরের জন্য ২ শতাংশ অন্তবর্তী ডিভিডেন্ড।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগস্টের শেষ সপ্তাহে।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com