আদম মালেক
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ২০৮৫ বার পঠিত
স্বদেশ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হচ্ছেন মো. ইখতিয়ার উদ্দিন শাহীন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাঁর নিয়োগ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।
আইডিআরএ সূত্র জানায়, স্বদেশ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ অনুমোদনের জন্য কোম্পানি চেয়ারম্যান মাকসুদুর রহমান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠায়। চিঠির সঙ্গে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ অনুমোদনের জন্য স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স চেকলিস্ট অনুযায়ী কোম্পানির সকল তথ্য কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করে। এর মধ্যে রয়েছে ইখতিয়ার উদ্দিন শাহীনের জীবন বৃত্তান্ত, কর্ম অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, বয়স। আরো আছে কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ডসভার কার্যবিবরণীর পর্যালোচনাসহ অন্যান্য নথিপত্রাদি। সমস্ত তথ্য যাচাই-বাছাই শেষে ইখতিয়ার উদ্দিন শাহীনের নিয়োগ অনুমোদন করে আইডিআরএ। অনুমোদন অনুযায়ী, চলতি বছরের ৯ জুন থেকে ২০২৩ সালের ৮ জুন পর্যন্ত তিন বছর সিইও’র দায়িত্ব পালন করবেন তিনি।
এ প্রসঙ্গে জানতে ইখতিয়ার উদ্দিন শাহীন বলেন, বীমা পেশার সঙ্গে আমার দীর্ঘদিনের সংশ্লিষ্টতা। স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের আগে সান ফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ও আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলাম। স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের পর থেকে বীমা সেবা আরো গতিশীল করে মানুষের উন্নয়নে চেষ্টা অব্যাহত রয়েছে। কোম্পানি সম্পর্কে তিনি বলেন, কোম্পানির লাইফ ফান্ডে ২ কোটি ৪৩ কোটি টাকা ঘাটতি রয়েছে। প্রথম বর্ষ প্রিমিয়াম বাবদ আয় হয়েছে ৪ কোটি ২৯ লাখ টাকা। চলতি বছর গ্রোস প্রিমিয়ামের লক্ষ্যমাত্রা ৬ কোটি নির্ধারিত হয়েছে। তবে এ পর্যন্ত অর্জিত হয়েছে ৪ কোটি টাকার বেশি।
Posted ০৫:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com