|

Advertisement
×
ঋণ কেলেঙ্কারি

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন বাতিল

রবিবার, ১৬ জুন ২০১৯   প্রিন্ট   ৮১৯ বার পঠিত

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন বাতিল

জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে এ আদেশ দেন।

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু। মামলার বাদী দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

জামিন বাতিল করে আগামী চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

পরে খুরশীদ আলম খান বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ চলতি বছরের ১০ মার্চ তাকে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।

Facebook Comments Box

Posted ০২:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুন ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com