|

Advertisement
×

হাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য যমুনা লাইফের স্বাস্থ্য ও জীবন বীমা চুক্তি

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪৮৩ বার পঠিত

হাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য যমুনা লাইফের স্বাস্থ্য ও জীবন বীমা চুক্তি

দৈনিক এক টাকারও কম প্রিমিয়ামে যমুনা লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ও জীবন বীমা চুক্তি সই করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

গত ১৭ ফেব্রুয়ারি যমুনা লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বছরে মাত্র ২৭০ টাকা প্রিমিয়াম দিয়ে চুক্তির আওতায় থাকা একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা, বহির্বিভাগে চিকিৎসা নিলে ১০ হাজার টাকা এবং অসুস্থতাজনিত মৃত্যু ঘটলে এক লক্ষ টাকা পাবেন।

যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সম্পাদনকালে যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান, হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্টার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, অধ্যাপকসহ যমুনা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যমুনা লাইফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা দিচ্ছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com