|

Advertisement
×

১০ মাস পর উৎপাদনে ফিরছে আজিজ পাইপস

রবিবার, ২২ আগস্ট ২০২১   প্রিন্ট   ৫২০ বার পঠিত

১০ মাস পর উৎপাদনে ফিরছে আজিজ পাইপস

প্রায় ১০ মাস কোম্পাানিটির উৎপাদন বন্ধ থাকার পর আগামী ১ অক্টোবর থেকে আজিজ পাইপসের উৎপাদন চালুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপসের কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে কাচাঁমাল জটিলতায় চলতি বছরের ১০ জানুয়ারি থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। ওই সময় কোম্পানিটি জানিয়েছিল যে, করোনা মহামারির কারনে সাপ্লায়াররা সময়মত পিভিসি রেসিন (প্রধান কাচাঁমাল) সরবরাহ করতে না পারায় উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্থ হয়। এছাড়া লোকাল বাজারে কাচাঁমালের অস্বাভাবিক দর বৃদ্ধি পাওয়ায় ব্যবহারে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। এর ফলে পণ্য বাজারজাতকরনে কোম্পানি ভোগান্তিতে পড়বে।

এমন পরিস্থিতিতে কোম্পানির সি-সিফট থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে উৎপাদন কার্যক্রম। তবে কাচাঁমালের জটিলতা কেটে গেলে, আবারও শুরু করা হবে উৎপাদন কার্যক্রম।

Facebook Comments Box

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com