শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১১.১১ সামনে রেখে দারাজে দেড় হাজার কর্মী নিয়োগ

বিবিএনিউজ.নেট

বুধবার, ০৪ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৯৭৯ বার পঠিত

১১.১১ সামনে রেখে দারাজে দেড় হাজার কর্মী নিয়োগ

আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তৃতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে দারাজ ১১.১১ সেল ক্যাম্পেইন। আর এ উপলক্ষে প্রতিষ্ঠানটি প্রায় দেড় হাজার কর্মী নিয়োগ করেছে।

ক্যাম্পেইনটিতে ক্রেতা বা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই দারাজের এই উদ্যোগ। উল্লেখ্য, ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট, যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।

সারা দেশে দারাজ ৮০০ এর অধিক ফিল্ড ফোর্স, ৪৫০ এর অধিক ব্যাক অফিস স্টাফ, ১৫০ কাস্টমার সার্ভিস এজেন্ট এবং কমার্শিয়াল, মার্কেটিং, অপারেশন্স ও পিএসসি সহ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় ৫০ এরও বেশি ফুলটাইম এক্সিকিউটিভ নিয়োগ করেছে। এ বিষয়ে আরও জানা যাবে দারাজ ক্যারিয়ার ফেসবুক পেজ, দারাজ লিঙ্কডইন পেজ ও দারাজের নিজস্ব ক্যারিয়ার পোর্টালে- https://careers.daraz.com/jobs/index.html?country=bd।

দারাজ বাংলাদশ লিমিটেডের (daraz.com.bd) চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মোহাম্মাদ জাফর সাদেক বলেন ‘১১.১১ কেবল মাত্র বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন নয়, সম্ভাব্য চাকরিপ্রার্থীদের ই-কমার্স ক্ষেত্রে যোগদানের বিশাল সুযোগও বটে। দারাজ তাদের সেরা প্রতিভাবান দল নিয়ে আবারো ই-কমার্স ইতিহাস তৈরির করতে প্রস্তুত’।

Facebook Comments Box
×

Posted ১২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com