বিবিএনিউজ.নেট
শনিবার, ৩১ আগস্ট ২০১৯ প্রিন্ট ১১৯০ বার পঠিত
১৯৬০ সালের ১ মার্চ ১৯শ” টাকা বেতনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। তৎসময়ে ২৫০ টাকা ভাতা ও ২৫০ টাকা বিনোদন ভাতাসহ মোট ১৯শ’ টাকা বেতন পেতেন তিনি। ১৯৫২ সালের পাকিস্তানের করাচিতে প্রতিষ্ঠিত আলফা ইন্স্যুরেন্স কোম্পানি ১৯৫৯ সালের অক্টোবরে ঢাকায় শাখা স্থাপন করে প্রতিষ্ঠানটি। তৎকালীন জিন্নাহ অ্যাভিনিউয়ে (বর্তমানে বঙ্গবন্ধু অ্যাভিনিউ) ছিল এ শাখা অফিস। এরপর চট্টগ্রামের অন্দরকিল্লায় কোম্পানিটির আরেকটি শাখা কার্যালয় স্থাপন করা হয়।
বীমা পেশার আড়ালে বঙ্গবন্ধুর রাজনীতি চলতো। দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের সক্রিয় নেতাদের তিনি বীমা পেশায় আনতেন। তাদের মাধ্যমেই চালাতেন সাংগঠনিক কর্মকাণ্ড। সে সময় গোয়েন্দারা পেশার আড়ালে বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে সক্রিয় কিনা তা খুঁজে দেখার চেষ্টা করেছে। তবে কোনো প্রমাণ পায় নাই। তাই জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ড বীমা পেশার অবদান অনেক। এটা আজকের বীমা পেশাজীবীদের জন্য গর্বের।
আলফা ইন্স্যুরেন্সের মালিক ছিলেন পাকিস্তানের এক অতি ধনাঢ্য শিল্পপতি ইউসুফ হারুন। বঙ্গবন্ধুর বীমা পেশায় থাকার বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় আনেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৩ সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শস্য ও ক্ষুদ্রবীমা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন বঙ্গবন্ধু বীমা কোম্পানিতে চাকরি করতেন।
বীমা পেশাজীবীদের মনে করেন, বঙ্গবন্ধু এক সময়ে বীমা পেশায় ছিলেন এটা আমাদের গর্ব। তাকে আমরা প্রেরণার উৎস মনে করি। আমরা তার প্রেরণা নিয়ে সামনে এগোতে চাই। তার বীমা খাতের উন্নয়নে আমাদের সবাইকে আরো আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস- ২০১৯ উপলক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের আয়োজিত এক আলোচনা সভায় এইসব কথা উঠে আসেন। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে বিআইএ অনুষ্ঠানটি আয়োজন করে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। গেস্ট অব অনার ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।
এ ছাড়াও ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, বেস্ট লাইফের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) আবদুল হাফিজ মল্লিক, জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান ড. সেলিনা আফরোজা, আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, সাধারণ বীমা করপোরেশনের মূখ্য নির্বাহী সৈয়দ শাহরিয়ার আহসান, পপুলার লাইফের মূখ্য নির্বাহী ও বিআইএফ’র সভাপতি বিএম ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
Posted ০৪:০৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন